Skip to main content

Posts

Showing posts from June, 2021

ইসলামী নীতির প্রয়োগ-ব্যক্তিগত জীবনে : সালাত

আমাদের দুর্ভাগ্যই বলতে হবে যে আমরা আমাদের বাংলা ভাষায় সালাত শব্দের প্রতিশব্দ হিসাবে নামায শব্দ ব্যবহার করি। কুরআনুল কারিমে যে সালাত শব্দ ব্যবহৃত হয়েছে তার প্রতিশব্দ হিসেবে ফারসি নামায শব্দ ব্যবহৃত হতে পারে না। নামায শব্দের উৎপত্তিগত অর্থ উপাসনা। এ উপাসনা অগ্নিউপাসক পার্সিদের মধ্যে ইসলামের আবির্ভাবের পূর্বেও প্রচলিত ছিল। সে উপাসনার বিষয়বস্তু ছিল অগ্নি। কুরআন-উল-করীমে ব্যবহৃত সালাত শব্দের অর্থ শুধু উপাসনা নয়। তার অর্থ হচ্ছে যে সর্বশক্তিমান ও সার্বভৌম সৃষ্টিকর্তার আদেশ-নির্দেশের প্রতি সম্পূর্ণ আস্থা স্থাপন করে তার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ। সালাতের মূল লক্ষ্য হচ্ছে একদিকে জীবনকে নানান ধরনের রিপু এবং অসৎ প্রবৃত্তির প্ররোচনা থেকে সম্পূর্ণ মুক্ত করে সেই সর্বশক্তিমান আল্লাহ্‌র ওপর নির্ভরশীল হওয়ার জন্য প্রস্তুতি এবং সঙ্গে সঙ্গে তার গুণাবলী এ জগতে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এ সালাতের মধ্যে ইসলামের অপরাপর কর্তব্যের মত দুটো দিক রয়েছে। একটিকে বলা যায় তার পারমার্থিক দিক, অপরটিকে বলা যায় তার সামাজিক দিক। সামাজিক দিকের আলোচনা করলে দেখা যায় এতে দিনে পাঁচবার সকল মুমিন-মুসলিমকে এক...