আমরা সচরাচর এ ধরনের ঘটনা নিয়ে বিশ্লেষণ করি না। ঘটনা: ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিনিক্সে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গান গাইতে গাইতে তিন সন্তানকে হত্যা করেছেন মা। তার নাম রাচেন হেনরী। আর এ নিয়ে তার কোনও অনুশোচনাও নেই। এমন নৃশংস হত্যাকাণ্ডের পর সন্তানদের নিথর দেহগুলি লিভিং রুমে টেনে এনে শুইয়ে রেখেছিলেন হেনরি। পুলিশ খুনের বর্ণনা দিয়ে জানান, হেনরির তিন বছরের ছেলে তার ছোট বোনকে খুন করার সময় মাকে অনুরোধ করেছিল যে খুন না করে। কিন্তু মা শোনেননি। ১ বছরের মেয়ে শ্বাস নেওয়া বন্ধ করলে হেনরি চলে যান বেডরুমে। সেখানে তিন বছরের ছেলেকে বাগে পেতে তার খানিকটা সময় লেগেছিল। শিশুটির বাবা এবং ফুফু প্রায় দরজার কাছে চলে এসেছিলেন। এরপর তাদেরকে মিথ্যে কথা বলে ছেলেকে নিয়ে পাশের ঘরে চলে যান মা। সেখানে নিয়ে গিয়ে গলার নলি কেটে দেন মহিলা। যাতে চিৎকার কারও কানে না যায় সেজন্য গান গাইছিলেন নারী। এরপর স্বামী ও তার বোনের সঙ্গে লিভিং রুমে এসে বসে বসে গল্প করেন ওই নারী। এরপর তৃতীয় সন্তানকে খাওয়ানোর নামে ঘরের ভেতর যান তিনি। এই বাচ্চাটি ৭ মাস বয়সী। ঘরের ভিতর ওই সন্তানকেও হত্যা করেন। বাড়ির বাকিরা বাচ্চা...